সাজ্জাদ মাহমুদ মনিরঃ ছাতক পৌর সভার ৪,৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী ১৭ মে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে ভিজে ৪,৫, ৬ নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেছেন। এ সময় উনার সাথে বাগবাড়ি, দক্ষিণ বাগবাড়ি, লেবার পাড়া, বাজনা মহল, কুমনা, বাশখলা সহ বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যা পরিদর্শন করার সময় কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী শুকনো খাবার অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি ছাতকের প্রভাবশালী ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন এই বন্যার সময় সবাইকে বন্যায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা উচিত। তিনি আরো বলেন আমার সামর্থ্য অনুযায়ী আমি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ আগামী দিনেও সবার পাশে থাকবো যতটুকু সম্ভব।