বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার(২৯অক্টোবর) ১১ সদস্য বিশিষ্ট এই ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন
ছাতক পৌর যুবদলের আহবায়ক তারেক হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম।
ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ মাহমুদ মনির কে সভাপতি এবং তাজির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মিটন, সহ সভাপতি সোহেল আহমদ, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন, কোষাধ্যক্ষ নানু মিয়া,প্রচার সম্পাদক পাবেল আহমেদ, সহ প্রচার সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক লায়েক মিয়া,যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ খান,ক্রিড়া সম্পাদক কামাল উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এহসান আহমদ এবং সদস্য রয়েছেন আবুল কালাম, শফিক মিয়া,রাকিব হোসেন, আলী নুর ও শামিম আহমদ।।