ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

দিনাজপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক রবিউছ সানীকে (২৫) আটক করা হয়েছে।

দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। গত ৫ মার্চ রাতে ওই মাদরাসায় ১৩ বছর বয়সী এক শিশু ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।

আটক শিক্ষক রবিউছ সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতোপূর্বে আরও ৩ ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার শিশুর পিতা সদর উপজেলার যোগীবাড়ী গ্রামের বাসিন্দা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন, গত ৫ মার্চ দিবাগত রাতে মাদ্রাসায় ওই শিক্ষক তার ১৩ বছরের শিশু ছেলেকে বলাৎকার করেন।

এ ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।

ওসি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানান। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার আটক শিক্ষক রবিউছ সানীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102