ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ফেনী শহরের পাঠানবাড়ি এলাকায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহ আলম নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে পাঠানবাড়ি এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্র জানায়, গত রোববার গভীর রাতে শিক্ষক শাহ আলম সে ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদরাসার গোপন কক্ষে নিয়ে বলাৎকার করে। পরে সে ছাত্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার বিকেলে মোবাইলফোনে পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মাদরাসায় গেলে জানতে পারে শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তারা ৯৯৯- এ ফোন করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়।

ওই শিক্ষার্থীর মা জানান, ঘটনার পর তার ছেলেকে কৌশলে পশ্চিম রামপুর এলাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুস্থ হলে ছেলেকে মাদরাসায় পাঠানো হয়। পরদিন তার বাবা আবদুর রহিম মাদরাসায় ছেলেকে দেখতে গেলে ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলমকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102