রোববার (২২ মে) রাতে উপজেলার পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
আসামি ফয়েজ উদ্দিন মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালকের দায়িত্ব রয়েছেন।
জানা যায়, গত মার্চ মাসে ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন অভিযুক্ত ফয়েজ উদ্দিন। পরবর্তীতে সবশেষ গত শনিবার আবারও জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী মাদরাসা ত্যাগ করে বাড়িতে চলে আসে।
পরের দিন মাদরাসায় যেতে অনীহা দেখালে পরিবারের কাছে ঘটনার কথা খুলে বলে। এরপর রোববার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে আহত হওয়ায় আসামিকে আমরা চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।