ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে তুলে নেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত
রাজীব আহসান। ফাইল ছবি

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে বুধবার রাত ১১টা ১৫ মিনিটে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানাই।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার জনগণ থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে।

‘তারই অংশ হিসাবে রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণকে ভয় দেখিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন চালু রাখতেই আইনশৃঙখলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে।

দ্রুত রাজীব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102