ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৮ বার পঠিত

পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের নিহত হওয়ার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (৩ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ০৪ আগস্ট বৃহস্পতিবার, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঢাকা মহানগরীর ইউনিট সমূহ এই কর্মসূচির অন্তর্ভুক্ত নয়, কারণ সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

একই সাথে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সকল স্তরের নেতাকর্মীদের শহীদ নূরে আলমের নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আগামী ০৬ আগস্ট শনিবার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102