ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রদলে কোনো বিভেদ নেই: বকুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৪৫ বার পঠিত

ছাত্রদলে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্ব পাওয়া বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বকুল বলেন, ছাত্রদলের কোনো কোন্দল, বিভেদ নেই। যদি কেউ অপতৎপরতায় এবং ষড়যন্ত্রে অংশীদার হওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী বকুলকে স্বাগত জানান।

গত রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে ছাত্রবিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়। ২০১৬ সালে দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে হলে ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদক পদ দুটি শূন্য ছিল। রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102