ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রদল নেতাকে কোপালো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য।

আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, আগামী ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লব ভাইসহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে।

তিনি আরও বলেন, এ সময় শিপ্লব ভাইকে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সাব্বির হোসেন বলেন, অস্ত্রের আঘাতে পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া শরীরের বিভিন্ন ক্ষতস্থানে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

তিনি বলেন, হামলাকারীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও ক্যাডার। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এ ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান জানান, সাব্বিরের হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে সেলাই শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102