ads
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৬১ বার পঠিত

আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২৬ নভেম্বর ও যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার ( ৪ নভেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে কয়েকটি সহযোগী সংগঠনের জাতীয় সম্মেলনের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। সে অনুযায়ী ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে অর্থ উপকমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় এ সংগঠনগুলোর সম্মেলনের তারিখের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের ৩ ডিসেম্বর, মহিলা আওয়ামী লীগের ২৬ নভেম্বর, যুব মহিলা লীগের ৯ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগেই নির্দেশ দিয়েছিলেন। তিনি এই তারিখগুলোতে এ সংগঠনগুলোর সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি আজ আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি অর্থ উপ কমিটির সভায় জানানো হয়।

গত ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102