ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, বড়লেখায় ১৪৪ ধারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কায় ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে জানান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী প্রচারের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর ছুরি হামলা করে প্রতিপক্ষ।।

এই খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এ সময় বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সামাদ আহমদসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102