ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের পদ বিক্রির অভিযোগ খতিয়ে দেখা হবে : শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

ছাত্রলীগ নেতারা টাকার বিনিময়ে কমিটি এবং বিভিন্ন পদ বিক্রি করছেন―এমন একটি প্রকাশিত সংবাদের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোনো কোনো গণমাধ্যমে অতিরঞ্জিত সংবাদ যেমন প্রচার করা হয়, আবার সঠিক তথ্যও তুলে নিয়ে আসে। এতে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে গণমাধ্যমগুলো। তবে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা দলীয় ফোরামে আলোচনা করে খতিয়ে দেখা হবে। ’

একই সঙ্গে টাকার বিনিময়ে কমিটি কিংবা পদ দেওয়ার প্রমাণ পেলে অবশ্যই সে যেই হোক না কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার সত্যতার ওপর সব কিছু নির্ভর করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
বুধবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধারণক্ষমতা রেখেই ভর্তি পরীক্ষায় প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করছে। এখানে তার মেধা থেকে বঞ্চিত করার কারো কোনো সুযোগ নেই। ’

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত এবং শিক্ষার্থীদের নষ্ট হয়ে যাওয়া বইপুস্তক দ্রুত সময়ের মধ্যে বিতরণের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসব বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করেছে।

বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারীসহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিকেলে সড়কপথে ঢাকা থেকে এক সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসে রাতেই ঢাকায় ফিরে যান শিক্ষামন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102