ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি অর্ধশতাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত
বগুড়া

বগুড়ায় ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পৃথক দুটি মামলা হয়। দুই মামলায় অর্ধশতাধিক জনকে আসামি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খানের মা আফরোজা ইসলাম বাদী হয়ে আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের মামলা করেন। সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত তাকবীর ইসলাম খান বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ হাসান বাদী হয়ে তাকবীর ইসলাম খানসহ ১২ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ অজ্ঞাত জনের নামে মামলা করেন।

তাকবীর ইসলামের মা আফরোজা ইসলাম করা মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন, জাহিদ হাসান (২৬), আনোয়ার হোসেন (২৭), তারেক (২৭), বিধান চন্দ্র মোহন্ত (২৭), নিশাদ (২১) ও আরমান (২২)।

আজিজুল হক কলেজ ছাত্রলীগের সদস্য সোহাগ হাসানের করা মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, তোফায়েল আহমেদ, হাসিবুল হাসান শান্ত, আব্দুল্লাহ ঈমন, জয় কুমার দাস, শাহাদত জামান সঞ্জয়, সামিউল পরান সজল, সিজান রহমান, ফেরদৌস আলম সাফি, মাহবুবুল সাফিন, হাবিবুর রহমান ও মেহেদী হাসান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। শহরের জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে থাকা পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৯ জন আহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102