ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, মঙ্গলবার টিএসসিতে প্রকাশ্যে ছাত্রলীগ যে পৈশাচিক হামলা চালিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করার দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমাদের নেতাদের ওপর হামলার ঘটনায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ সময় ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, আশরাফুল ইসলাম খান, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, এ বি এম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, রিয়াদ রহমান, আবু সুফিয়ান,হাসান আল আরিফ, জেহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, কাজী শামসুল হুদা, এস এম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, আরিফুল ইসলাম, মো. হাসান, বায়েজিদ হোসাইন, ফারুক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য রোমান পাঠান, তরিকুল ইসলাম তরিক, এস এম দিদারুল ইসলাম দিদার, নুরে আলম জিকু, আরিফুল ইসলাম আরিফ, ফারহান মোহাম্মদ আরিফুর রহমান, নাকিবুল ইসলাম চৌধুরী, অলি আহমেদ, হাসান আবিদুর রেজা বায়েজিদ, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, রাজু আহমেদ, নাছিরউদ্দীন শাওন, মো. ফিরোজ আলম, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102