ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ কর্মীরা সাংবাদিককে বেধড়ক পেটালো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাইকোর্টের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আবির আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা আমি লাইভ করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রদলের নেতা তকমা দিয়ে সাংবাদিক আবিরকে বেধড়ক পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। এসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102