ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ নেতার ভাবির উড়ে যাওয়া ’কোকাকিল’ পাখি উদ্ধারে ফায়ার সার্ভিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫১ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় মধুমতি সিএনজি স্টেশনে ছাত্রলীগের এক নেতার ভাবির উড়ে যাওয়া পোষা পাখি ধরে দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আশিকি নামে এক গৃহবধূ পরিবারের সাথে প্রাইভেটকারে করে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। সাথে ছিল তার একটি বিদেশি পোষা পাখি। পাখিটির নাম ‘কোকাকিল’। পথে মধুমতী সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় ঘটে বিপত্তি। হঠাৎ গাড়ির জানালা দিয়ে পাখিটি উড়াল দিয়ে পাশের একটি গাছের মগডালে গিয়ে বসে। এতে কান্নায় ভেঙে পড়েন আশিকি। স্থানীয়রা পাখিটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকা হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এসময় ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পাখিটি উদ্ধার করে আশিকির হাতে তুলে দেয়া হয়।

শিবালয় উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আওয়াল বলেন, বিদেশি পাখিটি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার ’তিনি নাম প্রকাশ করেননি’ ভাবির। আসলে তার অনুরোধেই ফায়ার সার্ভিস সদস্যরা পাখিটি উদ্ধার করে দিয়েছেন।

এই ঘটনার বিষয়ে ঘিওর ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুর রহমান জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিশেষ অনুরোধে পোষা বিদেশি পাখিটি উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102