ads
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগ নেত্রী রিভাকাণ্ডের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিবৃতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৪ বার পঠিত

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা কর্তৃক সাধারণ শিক্ষার্থী নিপীড়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীনদের সিট বাণিজ্য ও দখলদারিত্বেরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার সংগঠনটির ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ এবং সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম যৌথভাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি একটি বক্তব্যে দুজন শিক্ষার্থীকে হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ করতে শোনা যায়। যা নিয়ে ব্যপক আলোচনা শুরু হয় এবং তার প্রেক্ষিতে নিজের ফেসবুক থেকে ছাত্রলীগ সভাপতি ভুল স্বীকার করে বক্তব্য দেন। পরবর্তীতে আবার ওই দুই শিক্ষার্থীকে ওই দিনের বক্তব্য যে একটা ষড়যন্ত্রের স্বীকার হয়ে তারা দিয়েছে তা স্বীকার করাতে রাতভর প্রায় ৬ ঘণ্টা নির্যাতন করে।

কলেজগুলোতে কোন ধরনের গনতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে তারা বলেন, ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বক্তব্যে এসেছে তারা কলেজ অধ্যেক্ষের চেয়েও শক্তিশালী। তারা যা চাইবে, তাই হবে, মেরুদণ্ডহীন নতজানু কলেজ প্রশাসনের করার কিছু নেই। ইডেন কলেজ ছাত্রলীগের দক্ষলদারিত্ব ও সিট বানিজ্যে প্রশাসন নিরব ভূমিকা পালন করে ইন্ধন যুগিয়েছে। শিক্ষার্থীরা অসহায় হয়ে ভীতিকর পরিস্থিতিতির মধ্যে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছে। কিছুদিন আগে কলেজ প্রশাসনের ইন্ধনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হুমকি প্রদান, সংগঠনের কার্যক্রমে বাধা প্রদান ও লাঞ্ছিত করেছে। এটা শুধু ইডেনের চিত্র নয়, এই রকম দখলদারিত্ব ও ভীতির পরিবেশ সবগুলো ক্যাম্পাসেই বিরাজমান।

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের একটা নোটিশের দিকে আমরা তাকালেই দেখতে পাব কিভাবে ছাত্রলীগ এখানে সব কিছু নিয়ন্ত্রন করছে। হলে থাকতে হলে অন্য আর কোন সংগঠন করা যাবে না। ছাত্রলীগের সকল নিয়ম মেনে চলতে হবে, তাদের কর্মসূচিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আওয়ামী সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট কায়দায় ভিন্নমতকে দমন করছে। ছাত্রদের যে কোন আন্দলনে তারা কখনও হেলমেট বাহিনীর বা কখনও হাতুরি বাহিনী দিয়ে নিপীড়ন চালাচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর গনতান্ত্রিক পরিবেশ হুমকির মুখে পরেছে এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

বিবৃতিতে ইডেন কলেজে শিক্ষার্থী নিপীড়ন ও সিট বানিজ্যের সাথে জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102