ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে কুপ্রস্তাব: হলি ফ্যামিলির সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৫ বার পঠিত

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় সহকারী অধ্যাপক ড. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী ৩ অক্টোবর বিচারের দিন ধার্য করা হয়।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুনের আদালত এ দিন ধার্য করেন।

বিষয়টি জানিয়েছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার রিঙ্কি। জানান, আগামী তিন অক্টোবর মামলার বিচারের দিন ঠিক করা হয়েছে।

এদিকে আদালতে অভিযোগপত্র পাঠ করার পর ড. সালাউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগে শিক্ষকতা অবস্থায় এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিতেন সালাউদ্দিন। ফেসবুক মেসেঞ্জার ছাড়াও সরাসরি এবং মুঠোফোনে তিনি এ প্রস্তাব দেন। এছাড়া প্রাইভেট পড়ার জন্যও ওই শিক্ষার্থীকে বাসায় যেতে বলেন। বাসায় যেতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর ওপর ক্ষিপ্ত হন সালাউদ্দিন। তার প্রস্তাবে রাজি না হলে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখা হবে বলেও হুমকি দেন।

দীর্ঘদিন শিক্ষকের কাছ থেকে এমন অনৈতিক প্রস্তাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই ছাত্রী। গত ২৩ ডিসেম্বর প্রথমে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত ২৮ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে রমনা থানায় মামলা করেন। পরদিন ভোরে রাজধানীর মগবাজার থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন কলেজ থেকেও তাকে বরখাস্ত করা হয়।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102