ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে গণধর্ষণ, প্রধান আসামি পিস্তল বাবু গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫২ বার পঠিত

বাউফলে এক কলেজছাত্রীকে (১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ টিম অভিযান চালিয়ে শনিবার ঢাকার কেরানীগঞ্জ থানার কদমতলী উপজেলার সুফিয়া হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

রোববার সকালে ওই ধর্ষককে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মোফাজ্জেল মৃধার ছেলে। ধর্ষিতা বাউফলের বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার দিন ১১ জুন ওই ছাত্রী কলেজ শেষে বাড়ি ফেরার পথে আমির সিকদারের বাড়ির সামনে পিস্তল বাবু, সুমন ও অটো গাড়ির চালক সোহেল তাকে জোরপূর্বক একটি ঘরের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামি বাবুকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102