ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে ঘুম থেকে তুলে ধর্ষণ, আরও ৪ ধর্ষণের কথা স্বীকার শিক্ষকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত
বগুড়া

বগুড়া; বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুর রহমান মিন্টু (৩২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ জুন) রাত ৮টার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুর রহমান উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে ও শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)।

পুলিশ জানায়, আবাসিক মাদ্রাসাটিতে ১২-১৩ জন ছাত্রী একসঙ্গে থাকে। তাদের পাশের রুমেই থাকেন শিক্ষক মিন্টু। গত রোববার (৩০ মে) মেয়েরা সবাই ঘুমিয়ে পড়লে রাত প্রায় আড়াইটার দিকে শিক্ষক মিন্টু তাদের রুমে ঢুকে ওই ছাত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ধর্ষণ করেন।

পরদিন ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক আবদুর রহমান মিন্টুর বিরুদ্ধে মামলা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চার ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বুধবার (২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102