ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৩ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে ৯ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শিক্ষকের নাম বিল্লাল হোসেন (২৭)। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের চেংগুচড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মঙ্গলবার (৬ এপ্রিল) অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটেছে। সোমবার (৫ এপ্রিল) বিকালে শিক্ষক বিল্লাল হোসেন মাদ্রাসার সকল শিক্ষার্থীকে ছুটি দিয়ে দেন। এরপর ওই শিশু ছাত্রীকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশু ছাত্রী বাড়ি গেলে তার মা শিশুর রক্তক্ষরণ হতে দেখেন। তখন শিশুকে জিজ্ঞেস করলে মাদ্রাসার শিক্ষকের আচরণের কথা জানায়। পরে শিশুর মা-বাবা তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষক বিল্লালকে তাৎক্ষণিক গ্রেফতার করে, আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102