চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় খোরশেদ আলম (২০) নামে এক যুবককে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে। তিনি একটি সিগারেট কোম্পানিতে নৈশপ্রহরীর চাকরি করেন।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গেল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় বাজার করতে গিয়ে ওই শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন।