ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

কুমিল্লার লাকসামে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাশেদুল ইসলাম (২৩) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুরে কোরবান আলী দারুল ফোরকান নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদুল ওই মাদ্রাসার সহকারি শিক্ষক। তিনি একই গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ওই ছাত্রী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এই সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং রাশেদুলকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে রাশেদুলকে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102