ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রের কাছে শিক্ষিকার নগ্ন ছবি, চাকরিচ্যুত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সাবেক ছাত্রদের কাছে নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই সন্তানের মা, স্কুল শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গার (৪৭)। তিনি মিয়ামি বিচে হিব্রু একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে চাকরি করতেন। এই স্কুলটিতে ইহুদি ছেলেমেয়েকে শিক্ষা দেয়া হয়। বছরে সেখান থেকে বেতন পেতেন ২৪ হাজার ডলার। কিন্তু নগ্ন ছবি পাঠানোর অভিযোগে গত ৩০ শে জানুয়ারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে।

বিলম্বে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, তার সাবেক ছাত্রদের একজন এমন ছবির কথা স্কুলকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ছাত্রের বয়স বর্তমানে ১৮ বছর।

তার সঙ্গে সহপাঠীরা এখন পড়াশোনা করছে ইসরাইলে। তারা জানিয়েছে, শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াটসএপ চ্যাটের মাধ্যমে ওইসব ছবি পাঠানো হয়েছে তাদের কাছে।

হিব্রু একাডেমিতে তিনি ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। তার নগ্ন ছবির বিষয়টি ফাঁস হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার কাছে জানতে চায়, কিভাবে শিক্ষার্থীরা ওই ছবি পেয়েছে। জবাবে তিনি বলেছেন, কিভাবে ছাত্রদের কাছে ওই ছবি গেছে তা তিনি মনে করতে পারছেন না। তবে ওই ছবি যে তিনি তুলিয়েছিলেন তা স্বীকার করেছেন। বিষয়টি কয়েক সপ্তাহ পরে ১৯ শে ফেব্রুয়ারি জানানো হয়েছে মিয়ামি বিচ পুলিশকে।

ওদিকে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের আইনজীবী জুড ফ্যাসিডোমো। তিনি বলেছেন, আমার মক্কেল কোনো ছবি দেখেননি। আমিও কোনো ছবি দেখিনি। ফলে এ নিয়ে মন্তব্য করার মতো অবস্থায় আমি নেই। এখনও কোনো ফৌজদারি অপরাধ গঠন করা হয়নি। মিয়ামি বিচ পুলিশ কি তদন্ত করে তা দেখার জন্য কৌতুহলী হয়ে আছি। তবে অভিযোগকে আমরা গুরুত্বর হিসেবে নিয়েছি। কিভাবে শিক্ষার্থীদের কাছে ছবি গেল তা বোঝা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102