ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্র অধিকারকেই দোষ দিল পুলিশ, আখতারসহ আটক ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগের হামলার পর ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সেই সঙ্গে ছত্রলীগের নেতাকর্মীদের ওপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে উল্টো দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের আটক করে নিয়ে যায় বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বাংলানিউজকে তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, তুহিন, ইউসুফসহ ১৫ নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসির ঘটনার পর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢামেকে হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। পরে শাহবাগ থানার পুলিশ পরিষদের নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকারের হামলায় ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হন। তারা ঢামেকে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের ওপর হামলা করে ছাত্র অধিকারের নেতাকর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে প্রায় ১৫ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে সমাবেশের আয়োজন করে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। বিকেল ৪টায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও একই ইস্যুতে কর্মসূচি শুরুর প্রস্তুতি নেয়। অন্যদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পাশেই ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থান নেয়।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, পাইপ হাতে হামলা করে। সমাবেশের চেয়ার, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে তারা। হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102