ads
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্র অধিকার পরিষদের নেতাকে চড় মারতে গেলেন ওসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নেতাকে চড় মারতে ‌উদ্যত হলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। সোমবার দুপুরে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রনেতার নাম ঝুনু রঞ্জন দাস। তিনি ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির উপদেষ্টা।

এদিকে, ওসির এই আচরণে হতভম্ব ওই ছাত্রনেতা। এ ঘটনায় ধারণকৃত ভিডিও ক্লিপে দেখা যায়, ওই ছাত্রনেতা অসহায়ের মতো এদিক-ওদিক তাকাচ্ছেন। এ সময় আরেক পুলিশ কর্মকর্তাকে ‘তুই’ ‘তুকারি’ করতেও শোনা গেছে।

নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে ছাত্র-জনতার সম্মিলিত বিক্ষোভ শেষে এ ঘটনা ঘটে।

এ কর্মসূচির আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ শাখা।

নোয়াখালীতে গৃহবধূর নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন হবে- এমন খবরে আগে থেকেই সেখানে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ একদল পুলিশ সদস্য অবস্থান নেয়।

শান্তিপূর্ণ মানববন্ধন শেষে মিছিল বের করতে চাইলেই ওই ছাত্রনেতাকে চড় মারতে তাঁর দিকে তেড়ে যান ওসি ফিরোজ তালুকদার।

এ ব্যাপারে ছাত্রনেতা ঝুনু বলেন, ‘ওসির আচরণে আমি বিস্মিত ও হতভম্ব। কী আর বলব।’

এ ব্যাপারে ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে সরকারি দায়িত্ব পালন করেছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102