ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাদখোলা বাসে অসুস্থ হয়ে হাসপাতালে ঋতুপর্ণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা দেশে এনে স্বপ্নের ছাদখোলা বাসে যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। তবে এরইমধ্যে দুঃসংবাদ পেতে হলো ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে।

রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন তিনি।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা। তখনই টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

এর আগে দুপুর দুইটার দিকে বিমানবন্দরে নামলেও সব আনুষ্ঠানিকতা শেষ করতে বিকেল সাড়ে ৩টা বেজে যায়। ততক্ষণে ভিআইপি টার্মিনালের বাইরে অপেক্ষমান হাজারো ফুটবলভক্ত। কেউ ফুল নিয়ে, কেউ ফোন নিয়ে সাবিনাদের অপেক্ষায়। বাইরে ব্যান্ড পার্টির বাদ্যের তালে চলেছে উচ্ছ্বাসের বিচ্ছুরণ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মেয়েদের ফুল আর উত্তরীয় পরিয়ে স্বাগত জানান যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102