ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাদ থেকে লাফিয়ে পড়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

রংপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে এবং রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী।

তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হান রোববার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ৬তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102