ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেকে নিয়ে বিতর্কের জবাব দিলেন শচীন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বাবা শচীন টেন্ডুলকার। তাই ছেলে অর্জুন টেন্ডুলকার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। অর্জুনকে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেওয়ার পরই এমন সব কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। ২০ লাখ টাকায় মুম্বাই তাকে দলে নিয়েছে।

এর আগে মুম্বাই দলে অর্জুন সুযোগ পাওয়ার পরও একই কথা শোনা যায়। বাবা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তাই অর্জুনের যাত্রাপথ মসৃণ হচ্ছে বলে দাবি ছিল অনেকের। তবে এতদিন পর্যন্ত শচীন টেন্ডুলকার কখনও এসব নিয়ে পাল্টা কিছু বলেননি। তবে এবার পরোক্ষভাবে সমালোচকদের জবাব দিলেন তিনি।

‘নেপোটিজম’ শব্দটা অর্জুনের নামের সঙ্গে ব্যবহার করছিলেন অনেকে। শচীন টেন্ডুলকার তাদের জন্য পরোক্ষ জবাব দিয়ে বললেন, ‘খেলার মাঠে একমাত্র একজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হয়। এর বাইরে আর অন্য কোনো ব্যাপার প্রাধান্য পায় না। আমরা যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতাম তখন কোথা থেকে আসছি, কার সঙ্গে সম্পর্ক আছে, দেশের কোন অংশ থেকে এসেছি, এসব কিছুই মাথায় থাকে না। ড্রেসিংরুমে প্রবেশ করার পর সবাই সমান। সেখানে পারফরম্যান্স ছাড়া আর কিছুই যাচাই করার ব্যাপার নেই।’
সম্প্রতি একটি ই-লার্নিং প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ভার্চুয়াল আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

শচীন আরও বলেন, ‘ড্রেসিংরুমে একজন ক্রীড়াবিদ স্রেফ ব্যক্তি। এমন ব্যক্তি যে টিমে যোগ দিতে চায়, তার জন্য তাকে পারফর্ম করতে হবে। আমি দেশের বিভিন্ন অংশে বহু শিক্ষকের সঙ্গে মেশার সুযোগ পাই। তাদের থেকে আমিও রোজ কিছু না কিছু শিখি। সেসব শিক্ষা আমি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।’

সূত্র: জি নিউজ, হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102