ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বাবাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামের উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাননগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাহাবুবুল হক ও তার চার বছরের ছেলে মোহাম্মদ জিসান। মাহাবুবুল হক কৃষি কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে বাবা-ছেলে হাঁটছিলেন। একপর্যায়ে চার বছরের জিসান রেললাইনের ওপর চলে যায়। এ সময় ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে দৌড় দেন মাহাবুবুল হক। মুহূর্তের মধ্যে ট্রেন চলে এলে বাবা-ছেলে দুজনই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঘটনাস্থলে পড়ে রয়েছে ছেলের লাশ আর বাবার লাশ প্রায় ত্রিশ ফিট দূরে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, রেলওয়ের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102