ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে এসে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

খুলনা থেকে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউইটি) ছেলেকে ভর্তি করতে এসেছিলেন বাবা। কিন্তু এর আগেই ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তার। এই নিহত বাবার নাম হেমায়েত উদ্দিন (৫৫)।

জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লালপুরের গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে হেমায়েত উদ্দিনের মৃত্যু হয়।

জানা গেছে, নিহতের বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায়। নিহত হেমায়েত উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ দশকের ছাত্রনেতা বঙ্গবন্ধু প্রেমিক ও খুলনা যুব উন্নয়ন অধিদফতরের প্রাক্তন সহকারী পরিচালক ছিলেন। এ ছাড়া নাটোরের লালপুর বাগাতিপাড়া আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102