ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৯০ বার পঠিত

ছেলেরা কেন ‘কিশোর গ্যাংয়ে’ জড়াচ্ছে তার কারণ খুঁজে বের করার পাশাপাশি এটি থেকে তাদের বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মে) সকালে গণভবনে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ইদানীং দেখা যাচ্ছে, কিশোররা বিভিন্ন গ্যাং বানাচ্ছে। কেন ছেলেরা এই পথে যাবে? এটা তো গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, তারা পড়াশোনা করবে, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারে। কিন্তু এই লাইনে (কিশোর গ্যাং) কেন গেল সেটা আমাদের বের করতে হবে। সেখান থেকে তাদের বিরত করা, তাদের একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে।

পড়াশোনায় ছেলেরা কেন পিছিয়ে পড়ছে তারও কারণ খুঁজে বের করার নির্দেশ দেন সরকারপ্রধান। তিনি বলেন, কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন তাদের সংখ্যা কম এটা আমাদের দেখতে হবে। পরিসংখ্যান ব্যুরোকে বলব, তারা যখন গণনা করে তখন দেখা দরকার কারণটা কী? কী কারনে ছেলেরা কমবে? কমার তো কথা না, সমান সমান হোক।

শেখ হাসিনা বলেন, ছেলেরা পিছিয়ে আছে কেন সেটা আমাদের দেখতেই হবে। এটা দয়া করে যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। এটা প্রতিবার বলছি। আপনারা এখান থেকে চলে গিয়ে ভুলে যাবেন না।

শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য। শিক্ষিত জাতি ছাড়া একটা দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না।

ফল প্রকাশের সময় যারা পাস করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অকৃতকার্যদের আগামী বছরের জন্য ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা ফেল করেছে মন খারাপ করার কিছু নেই। তারা মন দিয়ে পড়াশোনা করলে, চেষ্টা করলে আগামীতে ভালো করবে।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা ফেল করেছে তাদের গালমন্দ না করে আগামীতে যাতে ভালো করে সে চেষ্টা করতে হবে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ২০২৪ সালের ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এর আগে, প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102