ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলের নাম জানালেন সিয়াম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ দুই মাস আগেই পুত্রসন্তানের বাবা হয়েছেন। গত ২৬ এপ্রিল দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিত্রনায়কের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি সন্তানের জন্ম দেন।

রোববার (২৬ জুন) সিয়াম-অবন্তী দম্পতির সন্তান জন্মের দুই মাস পূর্ণ হয়েছে। গত দুই মাসে কখনো সন্তানের নাম প্রকাশ করেননি তারা। তবে এবার বেশ উচ্ছ্বাসের সঙ্গে সন্তানের নাম জানিয়েছেন ‘দহন’ সিনেমার এই নায়ক।

সোমবার (২৭ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সিয়াম। এ সময় নায়ককে পরনে সাদা শার্ট আর তার স্ত্রী অবন্তীকে লাল শাড়িতে দেখা গেছে।

একই সঙ্গে ছবিতে দেখা গেছে, ছেলেকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন চিত্রনায়ক সিয়াম। পেছন থেকে তারকা স্বামীকে জড়িয়ে ধরে আছেন স্ত্রী অবন্তী। আর সিয়াম ক্যাপশনে তার ছেলের নাম জানিয়ে লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’

সিয়াম এর আগেও কয়েকবার ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে সেই সময় ছেলের মুখে কখনো স্টিকার লাগানো ছিল, আবার কখনো স্টিকার না থাকলেও হাত দিয়ে মুখ ঢাকা ছিল। আর এবার স্পষ্টভাবেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন এবং নাম জানালেন নায়ক।

প্রসঙ্গত, সিয়াম প্রায় ১০ বছর প্রেমের পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে প্রেমিকা অবন্তীকে বিয়ে করেন। তারপর গত এপ্রিলে তাদের কোলজুড়ে ফুটফুটে সন্তানের আগমন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102