ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলের লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় ছেলের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন (৬৮) নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামাল হোসেন (৬৮) শার্শার বেনাপোলের কাগজপুকুর গ্রামের শফি দফাদারের ছেলে।

জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়া তার শ্বশুরবাড়ি ঝিকরগাছায় পরিবারসহ বাস করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে রাতেই বাবা পরিবারসহ নিজ ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে রওনা হন ঝিকরগাছার উদ্দেশে।

পথিমধ্যে গদখালী-পানিসারা সড়কে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।

তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্য গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নিশি জানান, জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102