ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলে অগ্নিদগ্ধ, টাকার অভাবে সীতাকুণ্ডে যেতে পারছেন না মা-বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত
সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ হয়েছেন আল-আমিন (ইনসেটে)

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর মোবাইল ফোনে কল করে চাচার সঙ্গে কথা বলেন আল-আমিন (২২)। এরপর হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়। তখন থেকে আর খোঁজ পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দেখে তাকে শনাক্ত করেন মা-বাবা।

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের সেফু মিয়ার ছেলে আল-আমিন। কাজ করতেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে। ফেসবুকে ভিডিওতে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে তাকে চিনতে পারেন মা-বাবা। কিন্তু টাকা-পয়সা না থাকায় ছেলেকে দেখতে সীতাকুণ্ডে যেতে পারছেন না।

আল-আমিনের মা সুজেনা বেগম বলেন, ‘ডিপোতে আগুন লাগার পর থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। রবিবার রাতে আমাদের এলাকার এক ছেলে ফেসবুকের ভিডিওতে দগ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। ভিডিওটি দেখে আমার সন্তানকে চিনতে পারি। কিন্তু হাতে কোনও টাকা নেই। তাকে দেখতে কীভাবে সেখানে যাবো?’

বাবা সেফু মিয়া বলেন, ‘আগুন লাগার পরপরই আল-আমিন তার চাচা ফজলু মিয়ার ফোনে কল দিয়েছিল। তবে আগুন লেগে যাওয়ার খবর জানানোর পরই তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর যোগাযোগ হয়নি। ভিডিওতে তাকে দগ্ধ অবস্থায় দেখেছি। কোন হাসপাতালে ভর্তি আছে তাও জানি না। হাতে কোনও টাকা নেই যে সেখাবে যাবো।’

পুটিজুরী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বলেন, ‘আল-আমিন পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। সম্প্রতি ফাহিম ও রাজিব নামে দুই বন্ধুর সঙ্গে কনটেইনার ডিপোতে গিয়ে কাজে যোগ দিয়েছিল। ঘটনার দিন রাতে শুধু আল-অমিনের ডিউটি ছিল। দুই বন্ধু দিনের ডিউটি করে বাসায় চলে গিয়েছিল।

তিনি আরও বলেন, ‘ভিডিওতে ছেলেকে দেখার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা। কিন্তু ভাড়ার টাকা না থাকায় তারা সীতাকুণ্ডে যেতে পারছেন না।’

পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলী বলেন, ‘আল-আমিনের পরিবারের সদস্যরা টাকার অভাবে চট্টগ্রামে যেতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করবো।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102