ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলে ঢাকায়, গভীর রাতে রোগীর অক্সিজেন পৌঁছে দিল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

মধ্যরাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট উঠে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের (৮৫)। অক্সিজেন প্রয়োজন। কিন্তু সন্তান ঢাকায়। দোকানপাটও বন্ধ। সংকটময় এমন মুহূর্তে এগিয়ে এল পুলিশ। নিজেরাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই বৃদ্ধের বাসায় পৌঁছে দিয়েছেন। অক্সিজেন দিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন।

শুক্রবার (৪ জুন) রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার রূপালী ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ছিলেন। তিনি শ্বাসকষ্টের রোগী। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে তার হঠাৎ শ্বাসকষ্ট উঠে। স্যাচুরেশন কমে আসে। তখনই অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু তার সন্তান সরোয়ার আলম সরকার থাকেন ঢাকায়। আবার এত রাতে সব দোকানও বন্ধ।

তখনই তিনি ফোন দেন চট্টগ্রামের ডবলমুরিং থানায়। সঙ্গে সঙ্গেই পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় চলে যায়। পরে ডাক্তারের পরামর্শে অক্সিজেন দিয়ে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102