ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলে যাই করুক পাশে থাকবেন শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৮০ বার পঠিত

এই মুহূর্তে টলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা থামছেই না। বরং আলোচনায় নতুন ইস্যু তৈরি করে দিচ্ছেন রোশান-শ্রাবন্তী।

শ্রাবন্তীকে আলোচনার রেশ থাকতেই জানা গেল- গোপনে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে ঝিনুক! তার ইনস্টাগ্রামে ঘুরে পাওয়া গেছে খবরের সত্যতা। প্রেমিকার সঙ্গে ছবিও শেয়ার করেছেন শ্রাবন্তীর ছেলে।

জানা গেছে, মডেল দামিনী ঘোষের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন ঝিনুক। নতুন বছরে প্রেমিকার ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। তারপরই টলিপাড়ায় তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ছেলে যাই করুক তার পাশে থাকার কথা জানিয়েছেন মা শ্রাবন্তী চ্যাটার্জি। ঝিনুক কী মায়ের মতো অভিনয়ে আসবে? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘ও এখন বাড়িতেই পড়াশোনা করছে। অনলাইনে ক্লাস করছে। ও একটু মিউজিক লাভার। মিউজক, র‌্যাপ এগুলো পছন্দ করে, সারাক্ষণ গান শোনে। ওর যেটা করতে ইচ্ছা করবে জীবনে ও সেটাই করবে। আর আমি সব সময় ওর পাশে থাকব।’

আপনাকে নিয়ে এত ট্রল। কীভাবে দেখছেন? জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘ট্রলে আমি পাত্তা দেই না। সংসার চালাতে হয় বলে লোকে ট্রল করে টাকা ইনকাম করছে। আমি ওগুলোতে পাত্তা দেই না।’

রেগে গেলে চুপ করে থাকেন টলিপাড়ার এ সুন্দরী। আর খুব বেশি কষ্ট পেলে কান্না করেন। ভালো থাকার জন্য ভালো চিন্তার পরামর্শ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘সবাই ভালো থাকো, ভালো চিন্তা ভাবনা করো। ভালো মানুষদের পাশে থাকো, খারাপ মানুষদের সরিয়ে দাও। ভালো মানুষদের জীবনে রাখো। জীবন একটাই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102