ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান তার বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। এতে ফজলুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102