ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোট ভাইয়ের বিয়ের দিন বড় ভাইয়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে ছোট ভাইয়ের বিয়ের দিন স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুরের গোলাহাট সিনেমা হল উর্দুভাষী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মুরাদ হোসেন (২৯)। তিনি ওই এলাকার ইউনুসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুরাদের ছোট ভাই রিয়াজের বিয়ের অনুষ্ঠান চলছিল। এর মধ্যে মুরাদের সঙ্গে তার স্ত্রীর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজনের মধ্যস্থতায় তাদের ঝগড়া মিটে যায়।

এদিকে মাগরিবের নামাজের পর মুরাদের স্ত্রী ঘরে ঢুকে দেখে মুরাদ ঘরের চালার কাঠের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে মুরাদকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102