ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছয় বছরের চুক্তিতে রিয়ালে ফরাসি মিডফিল্ডার চৌমেনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদে আসছেন ফরাসি মিডফিল্ডার অরিলিয়েন চৌমেনি। এবার সেটিই সত্যি হলো।

অফিসিয়াল এক বিবৃতিতে শনিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

ছয় বছরের চুক্তিতে ফরাসি ক্লাব মোনাকে থেকে রিয়াল শিবিরে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার। মঙ্গলবার (১৪ জুন) সম্পন্ন করা হবে মেডিক্যাল। একই দিনে সান্তিয়াগো বার্নাবুতে চৌমেনিকে উপস্থাপন করা হবে।

১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন চৌমেনি। তাকে দলে ভেড়ানোর জন্য প্রথমেই ইংলিশ ক্লাব লিভারপুল চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ এই দৌড়ে যোগ দিলে। এরপর অবশ্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দেয় এই প্রতিযোগীতায়। শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সাথেই যোগ দিলেন তরুণ এই মিডফিল্ডার।

২০২০ সালের জানুয়ারিতে বোরডিয়াক্স থেকে মোনাকোতে যোগ দেন চৌমেনি। ক্লাবটির হয়ে ৯৫ ম্যাচে গোল করেন ৮টি। টেবিলের তিনে থেকে মোনাকো গত মৌসুম শেষ করে। এর পেছনে চৌমেনির অবদান ছিল অনেক। দারুণ প্লেমেকিংয়ের কারণে অনেকেই তরুণ এই ফরাসি তারকাকে তুলনা করেছেন পল পগবা ও এনগোলো কন্তের সাথে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102