ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছয় বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ করল গ্রাম্য ডাক্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক শিশু কন্যাকে (৬) ধর্ষণের অভিযোগে এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত হীরালাল মণ্ডল ওরফে হারু (৪৮) ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হীরালাল মণ্ডল ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী ওই শিশুর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনা স্বীকার করে বলে জানা যায়। পরবর্তী সময় শিশুটির পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় হারুকে আটক করে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ এসে ওই হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102