ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাই জনতার দুয়ারে ঘুরছি : হুইপ স্বপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৪ বার পঠিত

জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় জনগণের সমস্যা ও আকাঙ্খা ভিত্তিক মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আপোষহীন লড়াই করে ৩০ লক্ষ বীর বাঙালির রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

তার মূল লক্ষ্য ছিল, বাঙালির স্বাধীনতা ও মুক্তি। তিনি এই প্রজাতন্ত্রের মূল মালিকানা জনগণের নিকট সোপর্দ করেছেন। তার অবিনাশী আদর্শ মোতাবেক, জনগণই রাষ্ট্রের মূল মালিক, এজন্য আমরা জনতার দুয়ারে দুয়ারে ঘুরছি।

মঙ্গলবার পৃথক পৃথক ৮টি মতবিনিময় সভায় এসব কথা বলেন হুইফ স্বপন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবেন আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পালন করবেন, অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র নয়।দাসত্ব করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেননি। ৩০ লক্ষ বীর বাঙালির জীবন দান, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি বাংলাদেশে নতুন কোন গভর্ণর জেনারেলের আবির্ভাবের জন্য সাধিত হয়নি। যারা দিবস ও রজনী ব্যাপী বিদেশী মধ্য পদস্থ কর্মকর্তাদের পদলেহন করে বেড়ায় তারা বাঙালির প্রতিনিধি নয়। রাজাকারের নবসংস্করণ।

এসময় জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮টি পৃথক পৃথক অনুষ্ঠানে অ ন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এবলব, মেয়র আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল, সাইদুর রহমানসহ প্রতিটি গ্রামের ১জন করে প্রতিনিধি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102