ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনগণকে সাথে নিয়েই শেষ লড়াই পর্যন্ত লড়ব; স্বতন্ত্র মেয়র প্রার্থী আধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার।

তিনি ২৮ জানুয়ারি বৃহস্পতিবার নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন। সেইসাথে তিনি তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

ওইসময় রাস্তার দু’পাশ থেকে ভোটারদের অনেকেই হাত তুলে তাকে স্বাগত জানান।

এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার জানান, জনগণকে সাথে নিয়েই শেষ লড়াই পর্যন্ত লড়ে যাব। এজন্য তিনি নির্বাচনের সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন তিনি শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102