ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনগণের পক্ষে অবস্থান নিন: এসপি, ডিসিসহ পুলিশ সদস্যদের প্রতি বিএনপি নেতা আব্দুস সালাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ২০১৮ সালে প্রশাসন ও আওয়ামী লীগের গুণ্ডারা অবৈধভাবে একটি মধ্যরাতের নির্বাচন করেছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আরও একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় আসার নীল নকশা করছে। কিন্তু আগামীতে বাংলাদেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

আজ রোববার সকালে মানিকগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসপি, ডিসিসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, ‘এই অবৈধ সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে অবস্থান নিন। শেখ হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আপনাদের প্রশাসনের শ্রদ্ধা থাকা দরকার। বাংলাদেশের মেহনতি মানুষের পক্ষে আপনাদেরও থাকার কথা। এ দেশের ট্যাক্স এবং ভ্যাট দিয়ে, বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়। সেই মানুষের প্রতি, শেখ হাসিনার নির্দেশে আপনারা আমাদের ওপর স্টিম রুলার চালাচ্ছেন। আমাদের কথা বলার পরিবেশ দেওয়া হচ্ছে না। আমরা যখন পারমিশন চাই, আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না। এর দায় কিন্তু শেখ হাসিনা এককভাবে বহন করবেন না। এর দায় প্রশাসনকেও বহন করতে হবে।’

জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া সাঈদের পরিচালনায় এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ ও যুগ্ম সম্পাদক সত্যেনকান্তি পণ্ডিত ভজন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102