ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা নেই: নানক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১ বার পঠিত

জনগণের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো দুর্যোগে ও মানুষের বিপদে পাশে দাঁড়ায়।

আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো করোনা, বন্যা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিলো। এবার ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে। অথচ দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও বিএনপি জনগণের পাশে নেই।

তিনি বলেন, জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা না থাকায় তারা করোনা মহামারিতেও নিশ্চুপ ছিলো। তখন উল্টো তারা সরকার ও প্রধানমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা করছে।

তিনি আরও বলেন, আজকে আওয়ামী লীগ একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া কোথাও যেনো পানি জমে না থাকে সেদিকে সজাগ থাকতে বাড়ির মালিক ও জনগণকে সচেতন করছে।

ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102