ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জনগণের সহযোগিতায় দেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন প্রধানমন্ত্রী’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫০ বার পঠিত

জনগণের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রধানমন্ত্রীর তৎপরতার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন। এতে জনগণের সহযোগিতাও ছিল।

শুক্রবার রাজধানীর খামার বাড়ি গোলচত্বরে বাংলাদেশ কৃষক লীগের ‘ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি’ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সরকার নয় পাশাপাশি সাধারণ মানুষসহ সবাইকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ায়, গাড়ি-ঘোড়া পোড়ায়। তাই ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনও জনগণের জন্য রাজনীতি করে না এবং তাদের শীর্ষ নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসাবে থাকুক। ডেঙ্গু প্রতিরোধ বা বন্যা-দুর্যোগে বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায় না। করোনার সময়ও তারা শুধু ফটোসেশন করেছে। তাদের রাজনীতি শুধু বেগম জিয়া আর তারেক রহমানের জন্য। এখন তারা আছে তারেক আর জোবাইদার সাজা নিয়ে।

সভাপতির বক্তব্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে কৃষক লীগের নেতাকর্মীরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। এবার এডিস মশা প্রতিরোধে প্রতিটা নেতাকর্মী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাবে। পাশাপাশি বিএনপির প্রতিটা ষড়যন্ত্র শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত করবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি। আরও উপস্থিত ছিলেন বালাইনাশক ও মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কৃষিবিদ সুব্রত কুমার দাশ, কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, বেগম হোসনে আরা এমপি, ড. নজরুল ইসলাম, আব্দুল লতিফ তারিন, রেজাউল করিম হিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামিমা আক্তার খানম এমপি, সাংগঠনিক সম্পাদক গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102