ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনপ্রিয় টিকটক তারকার আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

জনপ্রিয় টিকটক তারকা সমীর গাইকোয়াডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে যার ভারতীয় এই টিকটক তারকার। তবে তার মৃত্যু রহস্যময় বলে উল্লেখ করেছে পুলিশ।

ভারতের পুণের ওয়াঘোলি এলাকা থেকে গত রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে উল্লেখ করেছে লোনিকান্দ থানার পুলিশ। গলায় ফাঁস লাগিয়েই আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার করেনি তারা। আরও জানতে ঘটনার তদন্ত শুরু করে বলে গণমাধ্যমে জানিয়েছে পুলিশ।

পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, সমীরের এক চাচাতো ভাই তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সমীরের বাড়ির সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তার দেহ। সমীরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

টিকটকে বেশ জনপ্রিয় ছিলেন সমীর। প্রচুর ফ্যান-ফলোয়ারও ছিল তার। এদিকে সমীরের পরিবার ও তার চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সমীর কোনো কারণে অবসাদে ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছেন তারা। সূত্র: টিভি নাইন বাংলা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102