ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনসংখ্যা কমাতে ‘অবিবাহিত’ থাকার পরামর্শ নাগাল্যান্ডের মন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন।

তিনি টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন’।

একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন’।

নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের।

এর আগে মজার ছলে উত্তরপূর্বের মানুষের ছোট চোখ থাকার উপকারিতা নিয়ে যে জবাব তিনি দিয়েছিলেন তার প্রশংসা এসেছিল খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছ থেকেও। এবার আরেক বক্তব্যে ভাইরাল হলেন নাগালান্ড মন্ত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102