ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনসনের টিকা ব্যবহার স্থগিত করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

টিকা নিয়ে কয়েকজনের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো ঘটনার পর মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা টিকা ব্যবহারের ওপর সাময়িক স্থাগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ‘ব্যাপক সাবধানতার অংশ হিসেবে’ তারা জনসনের টিকা ব্যবহারে এই স্থগিতাদেশ দিয়েছে।

এফডিএ জানিয়েছে, জনসনের উদ্ভাবিত করোনার এই টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ছয় জনের দেহে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই টিকার ৬৮ লাখ ডোজ মানুষকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা নিয়েও রক্ত জমাট বাঁধার মতো গুরুতর ঘটনা ঘটায় বিশ্বের অনেক দেশ ওই টিকা ব্যবহারে সাময়িক স্থগিতাদেশ ছাড়ার নির্দিষ্ট অর্থাৎ শুধু বয়োজ্যেষ্ঠদের ওই টিকা দেওয়ার নির্দেশনা জারি করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102