ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জনিকে ছাড়া কাউকে বিয়ে করবে না কলেজছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজছাত্রী অনশন শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে প্রেমিক জনি আহম্মেদ নামের এক যুবকের বাড়িতে কলেজছাত্রী অবস্থান নিয়েছে। বিয়ে না করা পর্যন্ত তিনি এই বাড়ি থেকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

জানা যায়, সাত বছর আগে কলেজছাত্রীর (২১) সঙ্গে উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে জনি আহম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এইচএসসি পাশ করার পর তারা দুইজনে অনার্সে প্রথম বর্ষে ভর্তি হন। ছোট থেকে তারা একসঙ্গে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে করতে প্রেমের সম্পর্ক হয়।

এদিকে ইতিমধ্যেই কলেজছাত্রীর বাড়ি থেকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কলেজছাত্রী জনিকে ছাড়া কাউকে বিয়ে করবে না মর্মে, তার বাড়িতে অনশন শুরু করেছে। তারপর থেকে এলাকার মানুষ তার অনশন দেখার জন্য বাড়িতে ভিড় করতে দেখা গেছে।

এই সময় কলেজ ছাত্রীর সঙ্গে কথা হলে তিনি জানান, আমি বিয়ে না করা অবস্থায় এখানে থাকবো। এছাড়া বিয়ে না করলে প্রয়োজনে আত্মহত্যা করবো।

এ বিষয়ে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানাকে অবগত করেছি। আইনিভাবে যেটা হয় সেটা হবে।

তবে জনির সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102